© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেলর সুইফট: ন্যাশভিল কিশোরী থেকে আজকের ‘পপ কুইন’

শেয়ার করুন:
টেলর সুইফট: ন্যাশভিল কিশোরী থেকে আজকের ‘পপ কুইন’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ পিএম | ২১ জুন, ২০২৫
মাত্র একজন গায়িকার পরিচয়ে তাকে সীমাবদ্ধ রাখা যায় না। টেলর সুইফট এখন শুধু একটি নাম নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাব। ন্যাশভিল শহরের এক কিশোরী থেকে শুরু করে আজকের আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার যাত্রা যেন এক স্বপ্নের চেয়েও বেশি কিছু। সাহস, সৃষ্টিশীলতা ও দর্শকদের সঙ্গে গভীর সম্পর্কই তাকে গড়ে তুলেছে এক ব্যতিক্রমী আইকনে।

মাত্র ১৬ বছর বয়সেই নিজের আত্মপ্রকাশ করেন গায়িকা হিসেবে। ‘টিম ম্যাকগ্র’ ও ‘টিয়ারড্রপস অন মাই গিটার’-এর মতো গান তার গীতিকথার সাবলীলতা ও আবেগময়তা দিয়ে আলোচনায় আসেন। তখনই বোঝা গিয়েছিল, এই কণ্ঠ একদিন সঙ্গীত জগতের মানচিত্র পাল্টে দেবে।







তার প্রথম দিকের সাফল্য আসে মূলত কান্ট্রি সঙ্গীত ঘরানা থেকে। কিন্তু সেখানেই থেমে থাকেননি টেলর। ২০১৪ সালে ‘১৯৮৯’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে পপ সঙ্গীতে তার নবজন্ম ঘটে। ‘শেক ইট অফ’, ‘স্টাইল’ ও ‘ব্ল্যাঙ্ক স্পেস’ গানগুলো একের পর এক বিশ্বজুড়ে চার্টে শীর্ষে উঠে আসে। তার নতুন রূপের মাধ্যমে সুইফট বিশ্বসঙ্গীতের এক নতুন রীতি গড়ে তুলেন।

শুধু সঙ্গীতেই নয়, ফ্যাশন জগতেও সুইফটের ছাপ স্পষ্ট। ভিনটেজ গ্ল্যামার থেকে শুরু করে ‘ফোকলোর’ এর মতো এলবাম দিয়ে তিনি বারবার অনুপ্রেরণা দিয়েছেন তার অনুরাগীদের। রেড কার্পেটেও তিনি হয়ে উঠেছেন ফ্যাশনের নতুন আইকন।









টেলর সুইফট নিজেকে সামাজিক সচেতনতায়ও বারবার প্রমাণ করেছেন। নারী অধিকার, তৃতীয় লিঙ্গের অধিকার এবং শিল্পীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লড়াইয়ে তার কণ্ঠ কখনও থেমে থাকেনি। রাজনৈতিক মতামতে নীরবতা ভাঙার সাহস দেখিয়েছেন তিনি, যা আজকের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। তার বক্তব্য, দলিলচিত্র এবং গণমাধ্যমে উপস্থিতি বারবার তাকে পরিণত করেছে একটি ন্যায়বানের প্রতীকে।

টেলর সুইফটের সাফল্য শুধু রেকর্ড বিক্রি বা স্টেডিয়াম ভরার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি হয়ে উঠেছেন সেই কণ্ঠ, যিনি নিজের দর্শকদের সঙ্গে ক্রমাগত বেড়ে ওঠেন। তার গান যেমন মানুষের জীবন ছুঁয়ে যায়, তেমনি তার পথচলা একটি নতুন সাংস্কৃতিক সংলাপের সূচনা করে।

এসএম/টিকে

মন্তব্য করুন