© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমান দুর্ঘটনার পর শাস্তির মুখে এয়ার ইন্ডিয়ার সিনিয়র কর্মকর্তারা

শেয়ার করুন:
বিমান দুর্ঘটনার পর শাস্তির মুখে এয়ার ইন্ডিয়ার সিনিয়র কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ পিএম | ২১ জুন, ২০২৫

<div><div><div><div><div><div><div><div><div>ভারতের আহমেদাবাদে প্লেন দুর্ঘটনার ঘটনার পর এয়ার ইন্ডিয়

ভারতের আহমেদাবাদে প্লেন দুর্ঘটনার ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সংস্থাটি সরাসরি এয়ার ইন্ডিয়ার তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে ক্রু শিডিউলিং সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ১০ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

জানা গেছে, এয়ার ইন্ডিয়া নিজেই তাদের পক্ষ থেকে ডিজিসিএকে বেশ কয়েকটি ভুল সম্পর্কে অবহিত করেছিল। তবে ডিজিসিএ একে 'সিস্টেমিক ব্যর্থতা' হিসেবে উল্লেখ করে বলেছে, এত বড় ভুল নজরে আসার পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সময়মতো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ফ্লাইট ক্রুদের কাজের সময়, বিশ্রামের সময় এবং উড্ডয়ন অভিজ্ঞতা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই নিয়মভঙ্গের দায়ে যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তারা হলেন—ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চুরহ সিং, অপারেশনস বিভাগের প্রধান ব্যবস্থাপক পিঙ্কি মিত্তল এবং পরিকল্পনা দপ্তরের পায়েল অরোরা।

ডিজিসিএর নির্দেশ অনুযায়ী, এই তিন কর্মকর্তাকে অবিলম্বে ফ্লাইট ক্রুদের শিডিউল ও রোস্টার নির্ধারণের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। ভবিষ্যতে তারা যেন কোনোভাবেই ফ্লাইট নিরাপত্তা বা ক্রু ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত না থাকেন, সে বিষয়েও সতর্ক করেছে ডিজিসিএ।

প্রতিবেদন অনুযায়ী, ক্রু শিডিউলিংয়ে এমন ত্রুটি ভবিষ্যতে পুনরায় ঘটলে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠান হিসেবেও বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

ডিজিসিএ আরও জানিয়েছে, নিয়মবহির্ভূত এই কর্মকাণ্ডের ফলেই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কাজেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছিল।

এদিকে, বিমান পরিবহন খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে ডিজিসিএ। বিশেষ করে ক্রু শিডিউলিং ও উড্ডয়ন সংক্রান্ত জটিল বিষয়গুলোতে ভবিষ্যতে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

এসএম/টিকে

মন্তব্য করুন