© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেজেশকিয়ানকে জরুরী ফোন করলেন ম্যাঁক্রো, কী কথা হলো তাদের?

শেয়ার করুন:
পেজেশকিয়ানকে জরুরী ফোন করলেন ম্যাঁক্রো, কী কথা হলো তাদের?

ছবি: সংগৃহীত

জাহিদ হাসান
০৯:০৫ পিএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ফ্রান্সের প্রেসি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে ইমানুয়েল ম্যাঁক্রো ও ইরানের প্রেসিডেন্ট ইউরোপীয় শক্তি এবং ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার বিষয়টি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একমত হয়েছেন দাবি করেছেন ম্যাঁক্রো। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন দাবি করেন ম্যাঁক্রো। পোস্টে তিনি বলেন, ‘আমি দাবি করেছি, ইরান কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং এর বিষয়ে তাদেরকেই নিয়শ্চয়তা দিতে হবে।’ ম্যাঁক্রো বলেন, আমি নিশ্চিত যে, যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি উপায় আছে এবং বড় ধরনের বিপদ এড়ানোরও সুযোগ রয়েছে। 

এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে ম্যাঁক্রোকে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে আমাদের পারমাণবিক জ্বালানি এবং গবেষণার অধিকার রয়েছে। আর আমাদের এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না এবং আমরা এই সিদ্ধান্ত থেকে সরেও আসবো না। 

এদিকে ইরানের ম্যাঁক্রোর ফোনালাপ ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন ম্যাঁক্রোর ফোনালাপে চলমান উত্তেজনা প্রশমিত হতে পারে। তবে ম্যাঁক্রোর আওভানে সাড়া দিয়ে ইরানকি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে আসবে কিনা তা সময়ই বলে দেবে।

টিকে/টিএ

মন্তব্য করুন