৬২ ঘণ্টা পর ইরানে ফিরছে ইন্টারনেট
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ২১ জুন, ২০২৫
<div><div><div style="text-align: justify; ">আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে শনিবার (২১ জুন) রাতে যুক্ত
আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে শনিবার (২১ জুন) রাতে যুক্ত হতে যাচ্ছে ইরানের ইন্টারনেট। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে বলে বিবিসি বাংলা খবর দিয়েছে।
এদিকে, বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর ইরান সরকার দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করছে। তবে নেটব্লকসের মতে, কিছু এলাকায় ইন্টারনেট সেবা এখনো ব্যাহত হচ্ছে এবং সংযোগ এখনো পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।
বুধবার থেকে ইরানে ইন্টারনেট সমস্যার শুরু হয়, যখন ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের উদ্বেগ জানিয়ে দেশটির সরকার ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। মূলত, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়।
সংঘাতের এই সময়ে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির নাগরিকদের যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে দেখা গেছে। অনেকেই ইরানের ভেতরে ও বাইরে তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতেও জটিলতায় পড়েন।
কেএন/টিকে