© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

শেয়ার করুন:
ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ব্রাজিলের প্রাইয়া গ্রান্ডে শহরে একটি হট এয়ার বেলুন দু

ব্রাজিলের প্রাইয়া গ্রান্ডে শহরে একটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ওই দুর্ঘটনায় মোট ২১ জন বেলুনে ছিলেন বলে জানিয়েছেন সান্তা কাতারিনা রাজ্যের গভর্নর জর্জিনিও মেলো।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গভর্নর জানান, দুর্ঘটনায় ১৩ জন বেঁচে গেছেন, তবে আটজন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বলে জানান তিনি।

“এই দুর্ঘটনায় আমরা সবাই হতবাক,” বলেন মেলো। “আমাদের দল ক্ষতিগ্রস্ত পরিবার ও ভুক্তভোগীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

টিকে/টিএ

মন্তব্য করুন