© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভ জন্মদিন প্রিয় ববিতা

শেয়ার করুন:
শুভ জন্মদিন প্রিয় ববিতা

নায়িকা ববিতা

entertainment-reporter
১১:৫৫ পিএম | ২৯ জুলাই, ২০১৯

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ববিতার জন্মদিন আজ। বাংলাদেশ টাইমস পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিন ববিতা। ১৯৫৩ সালের আজকের এ দিনে তৎকালীন বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি।

ববিতার বাবা নিজামুদ্দীন আতাউব ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা বি জে আরা ছিলেন চিকিৎসক। তার পৈতৃক বাড়ি যশোর জেলায় হলেও বাবার চাকরি সূত্রে বাগেরহাট থাকতেন তারা। তার শৈশব ও কৈশোরের শুরু সময়টা কেটেছে যশোর শহরে।

শিক্ষাজীবনে খুব বেশি দূর না যেতে পারলেও বড়বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে পা রাখেন ববিতা। ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিলো ‘সুবর্ণা’। জহির রায়হানের  ‘জ্বলতে সুরুজ কি নিচে’ ছবিতে অভিনয় করতে গিয়েই তার হয়ে যায় ‘ববিতা’।

ফাইল

 ববিতা ও ছেলে অনিক

১৯৬৯ সালেই নায়িকা হিসেবে আত্নপ্রকাশ করেন ববিতা। জহির রায়হানের ‘টাকা আনা পাই’ ছবিটি ছিল তার টার্নি পয়েন্ট। এরপর তিনি অভিনয় করেন নজরুল ইসলামের ‘স্বরলিপি’ ছবিতে। যা ওই সময় সুপারহিট হয়েছিল।

এরপর সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করে আর্ন্তজাতিক অঙ্গনের নিজের অবস্থান তৈরি করেছেন ববিতা। তিনি ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য ছবিতে। ক্যারিয়ারের স্বীকৃতি স্বরূপ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়বার বাচসাস পুরস্কার এবং একাধিক আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

এদিকে, এবারের জন্মদিন ঢাকায় কাটাবেন ববিতা। তার একমাত্র ছেলে অনিক কানাডা থাকায় আগের জন্মদিনগুলো সেখানেই কাটাতেন তিনি। ববিতা ঢাকায় থাকলেও জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার।

নিজের জন্মদিন প্রসঙ্গে ববিতা বলেন, একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের যেমন জন্ম আছে, ঠিক তেমনি আছে মৃত্যু। একটি নির্ধারিত সময়েই মহান আল্লাহ আমাদের ভাগ্যে মৃত্যু রেখেছেন। তাই জন্মদিন আসা মানেই হলো আরো একধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বয়স কমেই যাচ্ছে। এই দিনটিকে ঘিরে অনেক বেশি আনন্দ ফুর্তি করার আসলে তেমন কিছু নেই। তার মানে আমি এটাও বলছিনা যে সেলিব্রেট করা যাবে না। করা যাবে, তবে তা যেন সীমাবদ্ধতার মধ্যেই হয়।

ববিতার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় ছেলে অনিকের সঙ্গে কথা বলে। জন্মদিনের শুরুর প্রহরেই অনিক কানাডা থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর পাশাপাশি তার সঙ্গে কথা বলেন। অনিকের ভাষায়, বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড হলেন ববিতা।

 
টাইমস/জেকে

মন্তব্য করুন