© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
দেশে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ২১ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরো চারজন।

শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ ও অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের।

দুজনের একজন সরকারি ও আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১০ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছে ৩৯৭ জন।

কেএন/টিকে

মন্তব্য করুন