ইরানের এফ-১৪ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলার দাবি করল ইসরায়েল
ছবি: সংগৃহীত
০২:১৬ এএম | ২২ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">ইরানি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেন...
ইরানি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (২১ জুন) সর্বশেষ যুদ্ধ আপডেটে দখলদার বাহিনী জানিয়েছে, তারা একটি ইসরায়েলি বিমান ব্যবহার করে মধ্য ইরানে তিনটি ইরানি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে।
ইসরায়েলি যুদ্ধবিমান বর্তমানে মধ্য ইরানে সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে বলেও বিবৃতিতে জানিয়েছে দখলদার দেশটি। তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। খবর আল জাজিরার।
এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলার কথা জানালেও নির্দিষ্ট করে স্থানের কথা বলা হয়নি। তবে ইরানের স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আহভাজ শহর এবং খুজেস্তান প্রদেশের মাহশাহর বন্দরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ।
এদিকে ইসফাহান শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। ইরানি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলা মোকাবেলায় মধ্য ইরানি শহর ইসফাহানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
আরআর