© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিশাল’ ড্রোন হামলা চালিয়েছে ইরান

শেয়ার করুন:
‘বিশাল’ ড্রোন হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ এএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">দখলদার ইসরায়েলকে লক্ষ্য বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইরান। যেগ

দখলদার ইসরায়েলকে লক্ষ্য বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইরান। যেগুলো ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে।

ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) শনিবার মধ্যরাতে ড্রোন হামলার ঘোষণা দেয়। বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, “অ্যাটাক ও সুইসাইড ড্রোনের বিশাল একটি ঢেউ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর দিকে কয়েক ঘণ্টা ধরে এগিয়ে চলছে। এগুলো যাচ্ছে অধিকৃত ভূমির উত্তর থেকে দক্ষিণ সবদিকে।“

গতকাল শনিবার সকালেও ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এরআগে ছুড়েছিল মিসাইল। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায় শনিবারই প্রথমবারের মতো কোনো ইরানি ড্রোন সরাসরি আঘাত হেনেছে।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ড্রোনের আঘাতে একটি বাড়ি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরআর

মন্তব্য করুন