বি-২ বোমারু দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৭:২২ এএম | ২২ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফর্দো পরমানু...
অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফর্দো পরমানু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানিয়েছেন। মাটির ২৬২ ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমার প্রয়োজন ছিল। যেটি শুধুমাত্র বি-২ বোমারুরই ছোড়ার ক্ষমতা আছে।
রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে তাদের বিমানবাহিনী। সফলভাবে হামলা চালিয়ে বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এফপি/ এসএন