© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামলার পরেই নেতানিয়াহুকে ফোন করলেন ট্রাম্প

শেয়ার করুন:
হামলার পরেই নেতানিয়াহুকে ফোন করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ এএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র...

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার আগে আমেরিকা ইসরাইলের সঙ্গে পূর্ণ যোগাযোগ রক্ষা করেছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পারমাণবিক স্থাপনায় হামলায় বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে। এটি এমন বোমা যা ভূগর্ভস্থ সুসুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।
এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা-ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে-খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

উল্লেখ্য, ফোরদো ইরানের গোপন এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। প্রাচীন কোম প্রদেশে এক পাহাড়ের গভীরে থাকা এই স্থাপনাটি ইসরাইলি অন্যতম প্রধান ও জটিল লক্ষ্যবস্তু।

এফপি/ এসএন

মন্তব্য করুন