© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ২২ জুন, ২০২৫

<div>ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প...

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।

শনিবার রাতে (স্থানীয় সময়) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে।

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি—ইরানে চালানো হামলাটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য।’


তিনি আরো বলেন, ‘এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। সন্ত্রাসে মদদদাতা হিসেবে পরিচিত বিশ্বের এক নম্বর দেশের পারমাণবিক হুমকি আমরা আর মেনে নেব না।’

সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন