© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে মোসাদের জন্য তথ্য পাচারকারীকে ফাঁসি

শেয়ার করুন:
ইরানে মোসাদের জন্য তথ্য পাচারকারীকে ফাঁসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মজ

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, রোববার (২২ জুন) সকালে তার এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে ফৌজদারি আইনের পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং সুপ্রিম কোর্টের রায় অনুমোদনের পর মজিদ মোসায়েবিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, মোসায়েবি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘সংবেদনশীল তথ্য’ দেয়ার চেষ্টা করছিলেন।

এর আগেও মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান, বিশেষ করে তাদের, যারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হয়।

এফপি/ এসএন  

মন্তব্য করুন