© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রকে ইরানের কুটনৈতিক বার্তা

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে ইরানের কুটনৈতিক বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ পিএম | ২২ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপন

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলাকে আন্তর্জাতিক আইনের "অভূতপূর্ব ও গুরুতর লঙ্ঘন" বলে আখ্যা দিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এমন আগ্রাসনের বিরুদ্ধে "পুরো শক্তি দিয়ে প্রতিরোধ করবে" এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রস্তুত।

তেহরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, “বিশ্ব যেন ভুলে না যায়, চলমান কূটনৈতিক আলোচনার মাঝখানে যুক্তরাষ্ট্রই প্রথম ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। তারা ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এক বিপজ্জনক যুদ্ধ শুরু করেছে।”

এই বিবৃতি দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, “যুক্তরাষ্ট্র এখন কোনো নীতি বা নৈতিকতা মানে না। এক দখলদার ও গণহত্যাকারী শাসনব্যবস্থার স্বার্থে তারা আইনের তোয়াক্কা না করে একের পর এক অপরাধ করে চলেছে।”

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, “ইসলামি প্রজাতন্ত্র ইরান, এই বেআইনি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশটির নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সব শক্তি দিয়ে প্রতিরোধ করার পূর্ণ অধিকার রাখে।”


ইউটি/এসএন

মন্তব্য করুন