© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার একসঙ্গে অপি করিম ও তাহসান খান

শেয়ার করুন:
প্রথমবার একসঙ্গে অপি করিম ও তাহসান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৬ পিএম | ২২ জুন, ২০২৫
অভিনেত্রী অপি করিম এবং সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান শোবিজে অনেকদিন ধরেই কাজ করছেন। দু’জনে একসঙ্গে কোনো নাটক কিংবা বিজ্ঞাপনের কাজে দেখা যায়নি। এই দুই তারকাশিল্পী এবার কাজ করেছেন একটি বিজ্ঞাপন চিত্রে।

একটি পণ্যের বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা যাবে। বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছেননির্মাতা সাগর জাহান।

সম্প্রতি রাজধানীর বনশ্রীতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। অপি-তাহসান ছাড়াও এতে মডেল হিসেবে রয়েছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য ও মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে।

বিজ্ঞাপনে কাজের বিষয়ে অপি করিম বলেন, ‘সাগর জাহানের সঙ্গে বহু বছর নাটকে কাজ করিনি। নতুন বিজ্ঞাপনে কাজ করতে এসে তা একবারও তা মনেই হয়নি। আগের মতোই বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তাঁর সঙ্গে বিজ্ঞাপন চিত্রটির কাজ শেষ করেছি।’

তাহসান খান বলেন, ‘লম্বা বিরতির পর সাগর জাহানের সঙ্গে কাজ হয়েছে।

এটি তাঁর প্রথম বিজ্ঞাপন। নাটকের মতো বিজ্ঞাপনেও তাঁর সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি, বিজ্ঞাপন চিত্রটি সবার পছন্দ হবে।’ 

কেএন/এসএন

মন্তব্য করুন