© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ পিএম | ২২ জুন, ২০২৫

<p>ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ মস্কো সফরে যাচ্ছেন এবং আগামীকাল সোমবার তিনি র

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ মস্কো সফরে যাচ্ছেন এবং আগামীকাল সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বলে জানিয়েছেন।

তুরস্কের ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।”


তিনি আরও বলেন, “আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থানগুলো সমন্বয় করি।” পররাষ্ট্রমন্ত্রী আরাকচি উল্লেখ করেন, রাশিয়া ছিল যৌথ সমঝোতা চুক্তি (JCPOA)-এর অন্যতম স্বাক্ষরকারী দেশ।

তিনি বলেন, “আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আমরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখব।”

এসএন 

মন্তব্য করুন