© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে মার্কিন হামলা, ট্রাম্পের সঙ্গে কথা বললেন না পুতিন

শেয়ার করুন:
ইরানে মার্কিন হামলা, ট্রাম্পের সঙ্গে কথা বললেন না পুতিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রেসিডেন্

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের কথা বলার কোনো পরিকল্পনা নেই। রোববার (২২ জুন) এমনটি জানিয়েছে ক্রেমলিন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনকল অনুষ্ঠিত হতে পারে। খবর সিএনএন

গত জানুয়ারিতে ইরান ও রাশিয়ার মধ্যে ‘গুরুত্বপূর্ণ এক অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশ কৌশলগত মিত্র হিসেবে আরও ঘনিষ্ঠ হয়। তবে ওই চুক্তিতে অন্যকোনো দেশের দ্বারা কেউ হামলার শিকার হলে তাকে সহযোগিতা করার কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানান।

যদিও ওই বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ না করে শি জিনপিং বলেন, যাদের অধিক শক্তি রয়েছে তাদের এই সংঘাতের মধ্যে না জাড়িয়ে বরং পরিস্তিতি শান্ত করতে কাজ করা উচিত।

তবে চীনা প্রেসিডেন্টের এমন আহ্বান কোনো কাজে আসেনি। বরং পশ্চিমা একাধিক নেতাদের আহ্বান উপেক্ষা করে গতকাল রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

এসএন 

মন্তব্য করুন