© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ইরানে হামলা করে রাজনৈতিকভাবে লাভবান হচ্ছেন নেতানিয়াহু'

শেয়ার করুন:
'ইরানে হামলা করে রাজনৈতিকভাবে লাভবান হচ্ছেন নেতানিয়াহু'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের বিরুদ্ধে সামরিক হামলার মাধ্যমে রাজনৈতিকভাবে নিজ

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার মাধ্যমে রাজনৈতিকভাবে নিজের অবস্থান মজবুত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনই মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এলদার বলেন, “আমরা এখন আর গাজা নিয়ে ভাবছি না। ২০ থেকে ২২ জন ইসরায়েলি জিম্মি এখনও জীবিত আছে, কিন্তু নেতানিয়াহু কখনোই এই ব্যর্থতার দায় নেননি। এখন জনগণের চোখে তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় নায়ক।”

তিনি বলেন, “নেতানিয়াহু মনে করেন, তিনি যেন ‘ঈশ্বরপ্রদত্ত মিশন’ পালন করছেন। ইরানকে তিনি 'আধুনিক নাৎসি' হিসেবে চিহ্নিত করেছেন এবং সেটাকেই ধ্বংস করতে চান। যদি এখনই ইসরায়েলে নির্বাচন হয়, তাহলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা কিংবা ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা—সব ভুলে যাবে জনগণ।”

বিশ্লেষক এলদারের বক্তব্য অনুযায়ী, ইরানে হামলা নেতানিয়াহুর জনপ্রিয়তা উঁচুতে তুলেছে। এর মাধ্যমে তিনি জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছেন দেশের ভেতরের সমস্যাগুলো থেকে। রাজনৈতিকভাবে এটি তাকে একটি 'নায়কসুলভ' চিত্র এনে দিয়েছে, যা তার বর্তমান সংকট থেকে মুক্তির উপায় হয়ে উঠতে পারে।

আরএম/টিকে 

মন্তব্য করুন