© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন হামলার পর ইরানকে শান্তির বার্তা মোদির

শেয়ার করুন:
মার্কিন হামলার পর ইরানকে শান্তির বার্তা মোদির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ২২ জুন, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটির প্রেস

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই কথপোকথনে তিনি বর্তমান পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছেন বলে জানান। খবর আল জাজিরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘দ্রুত সংঘাত বন্ধ এবং আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারের জন্য সংলাপ ও কূটনেতিক প্রচেষ্টার বিষয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে।’

প্রসঙ্গত, গত এপ্রিলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পর মার্কিন মধ্যস্থতায় ভারত যুদ্ধবিরতি করে। এরপর থেকে এক প্রকার নীরব ছিলেন মোদি।

গত ১৩ জুন ইরানে ইসরায়েল হামলা চালালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এ নিয়ে মোদি নিজ দেশের বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের চাপের মুখেও পড়েন। শেষ পর্যন্ত তিনি নীরবতা ভেঙে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন