© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাধিক চ্যানেলের মাধ্যমে ইরানকে প্রকাশ্য ও গোপনে বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
একাধিক চ্যানেলের মাধ্যমে ইরানকে প্রকাশ্য ও গোপনে বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের পারমাণকি স্থাপনায় হামলা চালানোর পর দেশটির কর্মকর...

ইরানের পারমাণকি স্থাপনায় হামলা চালানোর পর দেশটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তারা তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে। খবর সিএনএন

রোববার (২২ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, একাধিক চ্যানেলের মাধ্যমে ইরানের কাছে প্রকাশ্য এবং গোপনে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে তারা আলোচনার টেবিলে আসার সুযোগ পায়।

তিনি বলেন, আমেরিকার অবস্থান কী তারা তা ভালো করে বোঝে, এজন্য তাদের কী পদক্ষেপ নেয়া উচিত তাও জানে। আশা করছি তারা সেটিই করবে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি স্থবির হয়ে যাওয়ার পরই ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকভের নেতৃত্বে গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পাঁচ দফায় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করে। ষষ্ঠ ধাপের আলোচনা গত রোববার হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের হামলার পর সেই আলোচনা বাতিল করা হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, গত সপ্তাহেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত ছিল। 

কেএন/টিকে

মন্তব্য করুন