© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের মধ্যঞ্চলে ভূপাতিত হলো ইসরায়েলের হার্মেস-৯০০ ড্রোন

শেয়ার করুন:
ইরানের মধ্যঞ্চলে ভূপাতিত হলো ইসরায়েলের হার্মেস-৯০০ ড্রোন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ এএম | ২৩ জুন, ২০২৫

<div>হামলা চালাতে যাওয়া দখলদার ইসরায়েলের একটি হার্মেস-৯০০ ড্রোন ভূপাতিত করে

হামলা চালাতে যাওয়া দখলদার ইসরায়েলের একটি হার্মেস-৯০০ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি জানিয়েছে, ইরানের মধ্যঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

দখলদার ইসরায়েল রোববার (২২ জুন) রাতে জানায়, ইরানে নতুন করে আবারও হামলা চালাচ্ছে তাদের বিমানবাহিনী। এর কিছু সময় পরই ইরান দখলদারদের ড্রোন ভূপাতিত করার তথ্য জানায়।

ইসরায়েল দাবি করে, রাজধানী তেহরানে গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের বিমানবাহিনী। পরবর্তীতে তারা জানায়, হামলা শেষ করে তাদের বিমান ফিরে এসেছে। তবে ড্রোন ভূপাতিত হওয়ার তথ্যটি চেপে গেছে দখলদাররা।

এসএম 

মন্তব্য করুন