© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘লুকিয়ে নয় সবাইকে জানিয়েই বিয়ে করবো’

শেয়ার করুন:
‘লুকিয়ে নয় সবাইকে জানিয়েই বিয়ে করবো’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

zahinn-khan
১১:১২ এএম | ৩১ জুলাই, ২০১৯

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আসন্ন ঈদের বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে- সাগর জাহানের ‘মায়া সবার মতো না’, নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘পারফেক্ট ওয়াইফ’ ও প্রবীর রায় চৌধুরীর ‘রিলেশনশিপ’।

মঙ্গলবার ফোনে মেহজাবিন জানিয়েছেন, ঈদের আগের দিন পর্যন্ত ব্যস্ত থাকবেন তিনি। এখনো তার হাতে আছে ঈদের বেশ কয়েকটি নাটক-টেলিছবির কাজ, যা কোরবানির আগের দিন পর্যন্ত চলবে।

এবার ঈদে যে কয়েকটি নাটকের শুটিং করেছেন এর মধ্যে সবচেয়ে মনে রাখার মত কাজ কোনটি? জানতে চাইলে মেহজাবিন বলেন, আমি যে কোনো নাটক-টেলিছবিতে কাজ করার আগে গল্পের ভেতরে প্রবেশ করি, এরপর ঘনত্ব বোঝার চেষ্টা করি। পরে অভিনয়ে রাজী হই।

এই অভিনেত্রীর ভাষ্যমতে, যেকোন নাটক হাতে নেয়ার আগে স্ক্রিপ্ট নিয়ে চিন্তা করেন তিনি। এরপর গল্প ভালো মনে হলে কাজ করেন।

মেহজাবিন

অভিনেত্রী মেহজাবিন। ছবি: বাংলাদেশ টাইমস

পরে তার কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তিগত একটা বিষয় নিয়ে। তার নামে একটি গুঞ্জন মিডিয়ায় সবসময় শোনা যায়। তিনি নাকি ‘আ’ আদ্যক্ষরের একজনের সঙ্গে প্রেম করছেন। এমনকি তাকে নিয়ে দেশের বাইরেও নাকি ঘুরতে গিয়েছেন।

মেহজাবিনের উত্তর ছিল, মিডিয়ায় কাজ করি বলে অনেকেই আমাদের অন্য চোখে দেখে। আমাদেরকে যতটা বাজে ভাবে নেয়া যায়, সেভাবে নেয়। যার ফলে সমালোচকরা যখন যাকে পায়, তার সঙ্গে আমাদের সম্পর্ক জড়িয়ে দেয়।

শেষে মেহজাবিনকে জিজ্ঞাসা করা হয়, প্রেম ভালোবাসার কথা বাদই দেন, বিয়ে কবে করছেন? উত্তরে তিনি বলেন, আমি এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বিয়ের কথা ভাবনায় নেই। পরিবার থেকেও বিয়ের জন্য কোনো চাপ নেই। তাই সময় হলে বিয়ের পিঁড়িতে বসবো। আর হ্যাঁ, লুকিয়ে নয় সবাইকে জানিয়েই বিয়ে করবো।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন