© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলকে শাস্তি দেয়ার অঙ্গীকার খামেনির

শেয়ার করুন:
ইসরাইলকে শাস্তি দেয়ার অঙ্গীকার খামেনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ এএম | ২৩ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসরাইলকে শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ...

ইসরাইলকে শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে।

সোমবার (২৩ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরাইলি হামলায় আমেরিকার যোগদানের পর সোশ্যাল মিডিয়ায় দেয়া প্রথম বিবৃতিতে তেল আবিবকে এমন হুঁশিয়ারি দেন খামেনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ইহুদি শত্রু একটি বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেয়া হচ্ছে।

পোস্টটির সঙ্গে একটি জ্বলন্ত খুলির ছবিও ছিল যার ওপর জ্বলন্ত ভবনের পটভূমিতে স্টার অব ডেভিডের চিহ্ন রয়েছে।

এর আগে রোববার ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া এক বক্তব্য পুনরায় শেয়ার করা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরাইল সংঘাতে জড়ায়, তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। ভিডিও বার্তায় খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে, তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে।’

ভিডিওতে খামেনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ক্ষতির সম্মুখীন হবে তা ইরানের যেকোনো ক্ষতির চেয়ে অনেক বেশি হবে।’

আরএম/এসএন 

মন্তব্য করুন