© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলা করে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে আমেরিকা: ভ্যাসিলি নেবেনজিয়া

শেয়ার করুন:
ইরানে হামলা করে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে আমেরিকা: ভ্যাসিলি নেবেনজিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ এএম | ২৩ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে যুক্তরা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানকে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

তিনি বলেন, ‘এটি কেবল হাজার হাজার ফিলিস্তিনি নারী, শিশু এবং বৃদ্ধদের হত্যাকাণ্ডের প্রতি চোখ বন্ধ রাখার জন্যই প্রস্তুত নয়, বরং গোটা মানবতার নিরাপত্তা এবং কল্যাণ নিয়েও জুয়া খেলছে যুক্তরাষ্ট্র।

নেবেনজিয়া সতর্ক করে বলেন, ‘ইরানে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমেরিকা একটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে-যার ফল কী হবে, তা কেউ জানে না। এই বাক্স থেকে নতুন বিপর্যয় ও দুর্ভোগ আসতে পারে।’

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা নিয়ে জরুরি অধিবেশনে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রোববার (২২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়) অধিবেশনটি শুরু হয়।

আরএম/এসএন 

মন্তব্য করুন