© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভক্তরা ডাকেন থালাপতি, কিন্তু কী তাঁর আসল নাম?

শেয়ার করুন:
ভক্তরা ডাকেন থালাপতি, কিন্তু কী তাঁর আসল নাম?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ২৩ জুন, ২০২৫
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তামিল সিনেমা জগতের অন্যতম শক্তিশালী অভিনেতা বিজয় থালাপতির জন্মদিন ছিলো (২২ জুন) রোববার। এই অভিনেতার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ১৯৭৪ সালের এই দিনে ভারতের চেন্নাই, তামিলনাড়ুতে তার জন্ম। অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। 

অ্যাকশন, রোমান্স, কমেডি কিংবা সামাজিক বার্তা-সব চরিত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন এই সুপারস্টার। ‘মের্সাল’, ‘মাস্টার’, ‘কাথথি’, ‘নানবান’-সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন বিজয় থালাপতি। তবে ২০১২ সালে ‘থুপাক্কি’ সিনেমা ছিলো বিজয়ের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট।

মুরগাদোসের পরিচালনায় ‘থুপাক্কি’ একটি আধুনিক অ্যাকশন থ্রিলার, যেখানে বিজয় অভিনয় করেছেন এক আর্মি অফিসারের ভূমিকায়, যে ছুটিতে শহরে এসে জড়িয়ে পড়ে সন্ত্রাসবাদ বিরোধী এক গোপন মিশনে। তার সংলাপ, কৌশল, ও দুর্দান্ত স্ক্রিপ্ট-সব মিলিয়ে এটি একটি মাস্ট ওয়াচ।

তবে অভিনেতাকে আর বেশিদিন সিনেমায় দেখা যাবে না। রাজনীতিতে নেমেছেন তিনি। ‘তামিরাগা ভেট্রি কারাগাম’ নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন বিজয় থালাপতি। 

ইউটি/এসএন

মন্তব্য করুন