© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৩ বছরের সুস্মিতার বিয়ে এই বছর, পাত্র কে?

শেয়ার করুন:
৪৩ বছরের সুস্মিতার বিয়ে এই বছর, পাত্র কে?

সুস্মিতা সেন

entertainment-desk
০৫:৫৯ পিএম | ৩১ জুলাই, ২০১৯

চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সুস্মিতা সেন। বর হিসেবে প্রেমিক রোহমান শলকেই বেছে নিচ্ছেন তিনি। সবঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এরই মধ্যে ৪৩ বছরের সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ২৮ বছরের রোহমান শল। সুস্মিতাও সে প্রস্তাবে রাজি হয়েছেন। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

ফাইল

সুস্মিতার বয়ফ্রেন্ড রোহমান শল

কিভাবে দেখা হয়েছিল সুস্মিতা ও রোহমানের? এমন প্রশ্নের উত্তরে সুস্মিতা জানান, সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তিদের মেসেজ পড়ার একেবারেই পক্ষপাতী নন তিনি। ফলে জমা হয়েছিল প্রচুর মেসেজ। একদিন হঠাৎ সেগুলো খুলে দেখতে শুরু করেন সুস্মিতা। এভাবেই অন্যমনস্ক হয়ে তিনি খুলে ফেলেন রোহমানের মেসেজ। সেই থেকে শুরু কথা। তারপর তা গড়ায় প্রেমে।

এখন প্রায়ই একসঙ্গে সময় কাটান তারা। এমনকি বিয়ে না করে রাত-দিন একসঙ্গে থাকছেন এই প্রেমিকজুটি।

সুস্মিতার দুই পালক মেয়ে আলিশা ও রিনির সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে রোহমানের। এর আগেও এ জুটির বিয়ের গুঞ্জন উঠেছিল। সেসময় এ নিয়ে মুখ খুলেননি কেউ। এবারই প্রথম বিষয়টি পরিষ্কার করছেন সুস্মিতা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন