© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়া দেখালেন জামায়াত আমির

শেয়ার করুন:
মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়া দেখালেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ এএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফেসবুকে শেয়ার করা এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘তাহলে কি মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দাবানল জ্বলে উঠছে?’

তিনি বলেন, ‘এতে কার লাভ কার ক্ষতি। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে জটিল এই সময়ে সঠিক কৌশল অবলম্বন না করলে, হয়তো মূল্য পরিশোধ হবে অনেক বিশাল।’

ডা. শফিকুর রহমান বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এর কোন বিকল্প নেই। ভাইয়ের রক্তে অন্য ভাই গোসল করুক এটা আমরা চাই না

এফপি/টিকে

মন্তব্য করুন