© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তর্বর্তী সরকারের মাধ্যমে অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের রূপান্তর দেখছি না : দেবপ্রিয় ভট্টাচার্য

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের মাধ্যমে অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের রূপান্তর দেখছি না : দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ এএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডা

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের কমিশন, টাস্কফোর্স কমিটি করেছে। কিন্তু এটাকে কেন্দ্র করে সরকার অর্থনীতির ক্ষেত্রে কোনো কাঠামোগত সংস্কার বা প্রাতিষ্ঠানিক সংস্কার—যেমন ওই ছয় কমিশন নিয়ে যে ধরনের ঐক্য-সংলাপ হচ্ছে, তার ন্যূনতম অর্থনীতির সংস্কারের ক্ষেত্রে মনোযোগ দিল না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি এই মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকারের মাধ্যমে অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের রূপান্তর—সামান্য হয়তো ব্যাংকিং খাতে ও জ্বালানি খাতে টুকটাক এদিকওদিক হবে, আর বাদ বাকিটাতে আমি কিছু দেখছি না।

অর্থনীতির ক্ষেত্রে কেন রূপান্তর হলো উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, এটার একটা বড় বিষয় হলো প্রধান উপদেষ্টার পরে যাদের হাতে এগুলো দেওয়া হয়েছিল তারা এই পুরো প্রত্যাশা আকাঙক্ষার সাথে আত্মিকভাবে এবং পেশাগতভাবে যুক্ত ছিলেন না। যে ব্যক্তিরা প্রত্যক্ষভাবে এটার দায়িত্বে ছিলেন উনারা এটাকে মালিকানায় নেন নাই। এটার জন্য যে পরিশ্রমটা করা দরকার এবং এটা যেভাবে ধারণ করা দরকার অর্থাৎ ৫ আগস্টের চেতনাকে উনারা ধারণ করেন নাই।

এর ফলে কী দাঁড়াবে এমন প্রশ্নে তিনি বলেন, এর ফলে পরবর্তীতে যে সরকার দায়িত্ব নেবে তাদের জন্য কোনো পরিষ্কার ভিত্তি তারা রেখে যেতে পারবেন না।

এফপি

মন্তব্য করুন