© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে সবচেয়ে বড় দক্ষিণপন্থী এখন কিছু চিত্রপরিচালক : আব্দুন নূর তুষার

শেয়ার করুন:
দেশে সবচেয়ে বড় দক্ষিণপন্থী এখন কিছু চিত্রপরিচালক : আব্দুন নূর তুষার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ পিএম | ২৪ জুন, ২০২৫

জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার বলেছেন, দেশে সবচেয়ে বড় দক্ষিণপন্থী এখন কিছু চিত্রপরিচালক। তারা পুষ্পা হাতে নিয়ে আল্লু বিক্রি করেন ও আর্জুনের ছালের রস নিয়ে যা বানান সেটা মান্দা না!

আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।


এর আগে আরেক পোস্টে তিনি লিখেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ এলামনি ট্রাস্টে নির্বাচন হত না। আমি ও আমার বন্ধুরা সেখানে নির্বাচনের জন‍্য রীতিমতো তর্ক-বিতর্ক করেছি।

নির্বাচন হয়েছে। একটা নির্বাচিত কমিটি গেলে আরেকটা নির্বাচিত কমিটি আসবে। এখন সেখানে নির্বাচন ছাড়াই কমিটি দখল করেছেন যারা তারা প্রমাণ করছেন স্বৈরতন্ত্র একটি আচরণ-স্বভাব।’

ওই পোস্টে তিনি আরো যোগ করেন, ‘নির্বাচন ছাড়া কমিটিকে এই ট্রাস্টের আজীবন সদস‍্য হিসেবে আমি নিন্দা জানাই।

এই সংস্কার একটি অসদাচার! আপনারা আমার ভোটকে মূল‍্য দেন নাই। ওখানে ভোট ছাড়াই বসেছেন। ভোট ছাড়া যেকোনো কমিটি অবৈধ।’

এসএন

মন্তব্য করুন