চলমান সংঘাতে ইরানে ৬১০ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত
০৬:৫১ পিএম | ২৪ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতে ইরানে এখন পর্যন্ত
ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত ৬১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতের মধ্যে এখনও ৯৭১ জন হাসপাতালে ভর্তি এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার হয়েছে।
এ ছাড়াও নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। যাদের মধ্যে সবচেয়ে ছোটটি মাত্র দুই মাস বয়সী। এমনকি নিহতদের মধ্যে ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।
তিনি আরও জানান, হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবা কেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
কেএন/টিকে