ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপে গেলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৮:১৯ পিএম | ২৪ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে এক
দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।
তিনি আরও জানান, গতকাল (সোমবার) এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি।
আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে, তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।
তিনি আরও বলেন, আসল কথা হলো দু’টি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।
এ দিকে আজ মঙ্গলবার (২৪ জুন) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইসরায়েলকে সতর্ক করে ট্রাম্প বলেন, তেল আবিবের আর তেহরানে হামলা চালানো উচিত নয়।
নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল, ইরানে আর বোমা ফেল না। এটি করলে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হবে। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে নিয়ে এসো।’
সূত্র: বিবিসি
পিএ/টিকে