© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে ‘শাসনের পরিবর্তন’ চাই না, সুর বদল ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানে ‘শাসনের পরিবর্তন’ চাই না, সুর বদল ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ২৪ জুন, ২০২৫

<p style="text-align: justify; ">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘শাসনের পরিবর্তন’ চান না। কারণ এটি অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।


এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি শাসন পরিবর্তনের পক্ষে নই। তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হবে।


তবে এই মন্তব্য তার আগের বক্তব্যের পুরোপুরি উল্টো। মাত্র কয়েকদিন আগেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, শাসন পরিবর্তন কথাটা হয়তো রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ‘মেক ইরান গ্রেট এগেইন’ করতে না পারে, তাহলে শাসন পরিবর্তনই বা কেন নয়??? এমআইজিএ!!!’

এই স্লোগানটি যুক্তরাষ্ট্রের প্রচলিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর অনুকরণে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

টিকে

মন্তব্য করুন