© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের বিরুদ্ধে একজোট ভারত-চীন-রাশিয়া

শেয়ার করুন:
ইসরায়েলের বিরুদ্ধে একজোট ভারত-চীন-রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ২৫ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ভারত-চীন-রাশিয়া নেতৃত্বাধীন জোট-ব্রিকস ইরানের পক্ষে অব

ভারত-চীন-রাশিয়া নেতৃত্বাধীন জোট-ব্রিকস ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এ জোট। খবর আলজাজিরার।

ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়াসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট ব্রিকস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা।

মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে, ব্রিকস ইরানের “শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা”গুলোতে হামলার সমালোচনা করেছে। তাদের মতে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে।

জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, ‘পরিস্থিতি উত্তেজনামুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই।’

ইরান ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকস সদস্য। জোটের মতে, সংলাপের মাধ্যমে ‘হিংসার চক্র ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন’ রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন