© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারিশমার জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন কারিনা কাপূর!

শেয়ার করুন:
কারিশমার জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন কারিনা কাপূর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ২৫ জুন, ২০২৫
‘এই বছরটা আমাদের জন্য খুবই কঠিন...’

প্রাক্তন স্বামী সঞ্জয় কাপূরকে হারিয়েছেন এক মাসও হয়নি, এরই মধ্যে ২৫ জুন অভিনেত্রী কারিশমা কাপূরের জন্মদিন। গত এক সপ্তাহ খুব কঠিন সময় পার করেছে গোটা পরিবার। সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর স্মৃতি এখনও দগদগে। এর মধ্যেই জন্মদিন। প্রতি বছর মধ্যরাতে কপূর পরিবারে হইচই হয়। এই বছর সব কিছুই ম্লান। তবে, প্রিয় দিদির জন্মদিনে বিশেষ পোস্ট করলেন কারিনা কাপূর খান।

অভিনেতা সইফ আলি খানের সঙ্গে কারিশমা একটি বিশেষ ছবি পোস্ট করেছেন কারিনা। সেই ছবি যে বহু বছর আগের, তা স্পষ্ট। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “এটা আমার সবচেয়ে প্রিয় ছবি। এ পৃথিবীতে তুমি আমার দেখা সেরা মেয়ে। জানি, খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কিন্তু কঠিন সময় খুব বেশি দিন থাকে না। যার মনের জোর সবচেয়ে বেশি, সে ঠিক টিকে যায়। আমার মা, প্রিয় বন্ধু, আমার দিদি লোলোকে জন্মদিনের শুভেচ্ছা।”




প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যুর পর, প্রথম দিন থেকেই দিদির পাশে ছিলেন কারিনা কাপূর খান এবং সইফ আলি খান। তার শেষকৃত্যের সময়ও ছায়ার মতো কারিশমার সঙ্গে ছিলেন অভিনেত্রী। সারা ক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিলেন সইফও। দুঃসময়ে দিদির সঙ্গে যে ভাবে কারিনা ছিলেন, তা দেখে মুগ্ধ তার অনুরাগীরাও।

কেএন/এসএন

মন্তব্য করুন