© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোবেলের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সালসাবিল

শেয়ার করুন:
নোবেলের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সালসাবিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ২৫ জুন, ২০২৫
আবারও বিয়ে করেছেন আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকেই বিয়ে করেছেন তিনি। এদিকে নোবেলের বিয়ের খবরে মুখ খুলেছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। সম্প্রতি তিনি জানিয়েছিলেন নোবেলের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার।

নোবেলের বিষয়ে আজ বুধবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে লেখা রয়েছে, এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!

তবে পোস্টে কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধরে নিয়েছেন নোবেলের নতুন বিয়ে প্রসঙ্গেই খোঁচা মেরেছেন তিনি।

উল্লেখ্য, এদিকে নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান! 


ইউটি/এসএন

মন্তব্য করুন