© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ মাস পর ক্যামেরার সামনে সুজানা

শেয়ার করুন:
৩০ মাস পর ক্যামেরার সামনে সুজানা

মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা

entertainment-reporter
০৬:১০ পিএম | ০২ আগস্ট, ২০১৯

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। প্রায় ৩০ মাস পর তিনি হাজির হলেন টিভি পর্দার একটি নাটকের শুটিংয়ে। সুজানা সম্প্রতি কাজ করেছেন ঈদের একটি বিশেষ নাটকে।

আসন্ন ঈদে মাহমুদুর রহমান হিমির রচনা ও পরিচালনায় ‘থাকো মেঘ হয়ে’ নাটকে অভিনয় করেছেন সুজানা। এ নাটকে তার নায়ক হয়েছেন ইরফান সাজ্জাদ।

নাটকে তার চরিত্র প্রসঙ্গে সুজানা জানান, ‘থাকো মেঘ হয়ে’ নাটকে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সুজানা

সুজানা বলেন, সর্বশেষ আলফা আইয়ের প্রযোজনাতেই নাটকে অভিনয় করেছিলাম। এই প্রযোজনা সংস্থাটি খুব ভালো গল্প নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। এ নাটকটির গল্পও আমার কাছে ভালো লেগেছে। তাই মাহমুদুর রহমান হিমির সঙ্গে প্রথম কাজটি করে ফেললাম। নাটকটি করে মনে হলো, তার কাজ বেশ গুছানো। ইউনিটও বেশ চমৎকার।

আর সহশিল্পীকে নিয়ে সুজানা বললেন, ইরফান সাজ্জাদ সহশিল্পী হিসেবে বেশ চমৎকার। যে কারণে কাজটি করেও বেশ ভালো লেগেছে।

এদিকে, সুজানার বর্তমান ব্যস্ততা বুটিক হাউজ নিয়ে। এই প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বুটিক হাউজ নিয়ে এতো বেশি ব্যস্ত যে, দেশ বিদেশে বেশি থাকতে হয় আমাকে। তাই অভিনয়ের জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া দুটি কাজ একসঙ্গে করতে গেলে কোনোটাই ভালোভাবে হয় না।

এই কারণে গেল দুই বছর ব্যবসাতেই মনোযোগী ছিলাম। আর অভিনয় আমার কাছে শখ, অভিনয় আমার কাছে ভালোবাসা। দর্শকের ভালোবাসার কারণেই মাঝে মধ্যে ভালো ভালো গল্পে অভিনয় করি।

নির্মাতা হিমি জানান, আগামী ঈদে ‘থাকো মেঘ হয়ে’ নাটকটি আরটিভিতে প্রচার হবে।

২০১৭ সালে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘সরি’ নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন সুজানা। ওই নাটকটি প্রযোজনা করেছিলেন আলফা আই প্রোডাকশনের কর্ণধার শাহরিয়ার শাকিল।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন