© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকার করল ইরান

শেয়ার করুন:
পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকার করল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ২৫ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইসমাইল বাঘাই। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আমাদের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক এবং খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এই স্থাপনাগুলোকে লক্ষ্য করে মুর্হুমুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা।”

তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আলজাজিরাকে ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু শক্তি কমিশন এবং এর অন্যান্য অঙ্গসংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

গত ১৩ জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল এই হামলা শুরুর ৯ দিন পর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র এবং ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরের দিন ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প কয়েক দশক পিছিয়ে গেছে এবং দেশটি আর কখনও তার প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে অবশ্য সাক্ষাৎকারে কোনো প্রতিক্রিয়া জানাননি ইসমাইল বাঘাই।

সূত্র : সিএনএন

টিকে

মন্তব্য করুন