© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবে বসছেন ইরানের সঙ্গে, জানালেন ট্রাম্প

শেয়ার করুন:
কবে বসছেন ইরানের সঙ্গে, জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আগামী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র; এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় চালু হতে যাচ্ছে। খবর আল-জাজিরার।

নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে আগামী সপ্তাহে কথা বলব। একটি চুক্তিও হতে পারে।

যদিও আলোচনায় তার খুব একটা আগ্রহ নেই বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প মনে করেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন, ‘তারা লড়েছে, কিন্তু যুদ্ধ শেষ।’

উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধে ইরান ও ইসরায়েল বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়ে। পরে ট্রাম্প যুদ্ধবিরতি হয়েছে বলে জানান।

বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই ইরানের সঙ্গ যুক্তরাষ্ট্র আলোচনায় বসে, তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।

সূত্র: আল-জাজিরা

টিকে

মন্তব্য করুন