বোন সোনাক্ষীকে নিয়ে পরিচালনায় কুশ, বললেন: 'কাজে আত্মীয়তা প্রভাব ফেলে না'
ছবি: সংগৃহীত
০৬:০০ এএম | ২৬ জুন, ২০২৫
বলিউডের পরিচিত সিন্হা পরিবার থেকে এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন কুশ সিন্হা। বাবার পথ ধরে অভিনয়ের দিকেও ঝুঁকতে পারতেন, কিন্তু কুশ বেছে নিলেন পরিচালনার রাস্তা। ‘নিকিতা রায়’ ছবির মাধ্যমে বলিউডে পরিচালকের আসনে বসেছেন তিনি।
এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন কুশের বোন সোনাক্ষী সিন্হা। যদিও ব্যক্তিগত সম্পর্ককে কাজের জায়গায় প্রভাব ফেলতে দেননি বলে স্পষ্ট জানিয়ে দিলেন কুশ।

আনন্দবাজার ডট কমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পরিচালক কুশ সিন্হা।
তিনি জানান “সোনাক্ষী আমার বোন হলেও, সেটে সে শুধুই একজন অভিনেত্রী। আমি ছিলাম পরিচালক। পরিবারতন্ত্রের কোনও জায়গা ছিল না শুটিংয়ে।”
শত্রুঘ্ন সিন্হার ছেলে এবং সোনাক্ষীর ভাই হয়েও কুশ একেবারেই পেশাদার ভঙ্গিতে পরিচালনায় মন দিয়েছেন। পরিচালনার পাশাপাশি অভিনয়ের উপরও তার রয়েছে আলাদা প্রস্তুতি। তবে আপাতত ক্যামেরার পেছনেই থাকতে চান তিনি।
আরএম