© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“আমি নারী, মায়া লাগে”—প্রভার মানবিক বার্তা

শেয়ার করুন:
“আমি নারী, মায়া লাগে”—প্রভার মানবিক বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ২৬ জুন, ২০২৫
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় কমিয়ে দিয়েছেন। মনের মতো হলেই কেবল কাজ করছেন তিনি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে,কি করব আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা ,যোগ্যতা কোনটাই আমার নাই….

বার্তায় তিনি বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও, একজন নারীর কষ্ট বা অপমান তাকে কোনোভাবেই আনন্দ দিতে পারে না। বরং তিনি সেই দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। তার বক্তব্যে নারীদের প্রতি সম্মান, সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা গেছে।

প্রভার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন, এমন মানবিক মনোভাবই একজন প্রকৃত তারকা ও দায়িত্বশীল মানুষকে আলাদা করে চেনায়।

এফপি/এসএন
  

মন্তব্য করুন