© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের নামে ভুয়া আইডি নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

শেয়ার করুন:
নিজের নামে ভুয়া আইডি নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ২৬ জুন, ২০২৫
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক সতর্কবার্তা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, তার নামে ও ছবি ব্যবহার করে কেউ একজন একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে।

এই ভুয়া অ্যাকাউন্ট থেকে তার পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং এতে প্রতারণার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।









কুসুম শিকদার সবাইকে সতর্ক করে বলেন, কেউ যেন ভুল করে ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করেন।

তিনি আরও জানান, তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শুধু তার ব্যক্তিগত প্রোফাইল ও ভেরিফায়েড পেইজ ব্যবহার করতে অনুরোধ করছেন।

এই ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে কেউ জানতে পারলে তা যেন সঙ্গে সঙ্গে ফেসবুকে রিপোর্ট করেন, এই আহ্বানও জানিয়েছেন কুসুম শিকদার।

তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সতর্কতা কাম্য।’

এসএম/টিকে    

মন্তব্য করুন