© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুর মেডিকেলে ১ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন:
রংপুর মেডিকেলে ১ জনের করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ পিএম | ২৬ জুন, ২০২৫

<div><div>রংপুর&nbsp; মেডিকেল কলেজ হাসপাতালে দুলাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আ...

রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে দুলাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার বাড়ি নগরীর জলকর এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার তিনি জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা নিয়ে রেপিড এন্টিজেন্ট পরীক্ষা করার পরে আজ (বৃহস্পতিবার) পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘আমাকে জানানো হয়েছে এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত রোগী ভালো আছেন।’

কেএন/টিকে




মন্তব্য করুন