© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে করোনা আইসোলেশন সেন্টার ও অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র চালু

শেয়ার করুন:
চট্টগ্রামে করোনা আইসোলেশন সেন্টার ও অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র চালু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ পিএম | ২৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে (মেমন-২)

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে (মেমন-২) ১৫ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্র চালু হয়েছে। হাসপাতালের তৃতীয় তলায় আইসোলেশন সেন্টারে ১০ শয্যায় পুরুষ ও ৫টিতে নারী রোগী ভর্তি করা হবে। করোনা রোগী বাড়লে আরও ৫ শয্যা বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে করোনা আইসোলেশন ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

মেয়র বলেন, এখানে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক, নার্স এবং স্টাফ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীদের প্রাথমিক অবস্থায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্যও সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে জনসচেতনতা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ। আমরা আগেও ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করেছি, এবারও ইনশাআল্লাহ পারব।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনা আরা বেগম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারী ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. সারোয়ার আলম প্রমুখ। 

কেএন/টিকে

মন্তব্য করুন