© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গায়িকা কনার বিচ্ছেদ নিয়ে সালমার ফেসবুক পোস্ট

শেয়ার করুন:
গায়িকা কনার বিচ্ছেদ নিয়ে সালমার ফেসবুক পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ এএম | ২৭ জুন, ২০২৫
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার ছয় বছরের সংসার জীবনের ইতি টানার খবর গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেন। এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, `আমি আপনাদের ভালোবাসার কনা, জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।' কনার এই ঘোষণা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নানান প্রতিক্রিয়া সৃষ্টি করে।

শোবিজ অঙ্গনের অনেকেই কনার এই দুঃসময়ে সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি প্রকাশ করেছেন। এ প্রজন্মের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তারও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টতই কনার প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেন।

তিনি লেখেন, `মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা অত্যন্ত জরুরি। আমরা শিল্পী-আমাদের ওপর কিছু দায়িত্ব বর্তায়। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যার যার কষ্ট, তার তার; সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন।' সালমার এই পোস্ট এরই মধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

৭ বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল কনা বিয়ে করেছিলেন ব্যবসায়ী ইফতেখার গহীনকে। তবে দাম্পত্য জীবনে নানা জটিলতার কারণে একসঙ্গে বসবাস করা তাদের জন্য আর সম্ভব হয়নি।

২০০০ সালে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করা কনা দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠের মিষ্টি সুরে মুগ্ধ হয়েছেন কোটি শ্রোতা।

সবশেষ তিনি আলোচনায় আসেন ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটির মাধ্যমে, যা গত রোজার ঈদে মুক্তি পায় এবং শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

টিকে

মন্তব্য করুন