© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নায়ক নয়, এবার উপস্থাপক জায়েদ খান

শেয়ার করুন:
নায়ক নয়, এবার উপস্থাপক জায়েদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ পিএম | ২৭ জুন, ২০২৫
নতুন টক শো নিয়ে আসছে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানা। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক এই শোয়ের চমক হলো জায়েদ খান। কারণ এই শোয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালেন তিনি।

জানা গেছে, স্বদেশ ও প্রবাসী দর্শকদের মানসপটে স্থান করে নেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানটিতে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

এমন আয়োজন প্রসঙ্গে ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। জায়েদ খানকে আমাদের এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।



এখানে থাকছে, পরিচিত মুখদের গভীর ও অন্তরঙ্গ সাক্ষাৎকার। হালকা আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা।’
জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোয়ের প্রথম পর্ব প্রচারিত হবে আগামী ৪ জুলাই, শুধুমাত্র ঠিকানা টিভিতে।

এরপর থেকে প্রতি শুক্রবার একটি করে পর্ব প্রচারিত হবে, যা দেখা যাবে চ্যানেলটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 

কেএন/টিকে

মন্তব্য করুন