© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ১৫ জন

শেয়ার করুন:
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ১৫ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ পিএম | ২৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ফরিদপুর শহরের রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহি...

ফরিদপুর শহরের রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, নয়টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

জেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের গুহলক্ষীপুর এলাকার রেলবস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

সেনা ক্যাম্প সূত্র বলছে, শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরা এলাকাভিত্তিক মাদক কার্যক্রম পরিচালনা করছেন। সেখানে নারীদের মাধ্যমে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হচ্ছিল। ভারত থেকে গাঁজা এনে স্থানীয়ভাবে সরবরাহ করা হচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএম/টিএ 

মন্তব্য করুন