© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে পাচারের সময় কসবা সীমান্তে ৫০০ কেজি শিং মাছ জব্দ

শেয়ার করুন:
ভারতে পাচারের সময় কসবা সীমান্তে ৫০০ কেজি শিং মাছ জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ পিএম | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের খারেরা বিওপি ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার বেলবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা বেলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় ভারতে পাচারের জন্য মাইক্রোবাসযোগে আনা ৫০০ কেজি শিং মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।

আরআর

মন্তব্য করুন