কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে সারাদেশের মতো পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরেও চলছে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে শনিবার (২৮ জুন) বিকাল পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি ও রপ্তানি কার্যক্রম।

বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। কেউ কেউ অফিসে এলেও কার্যত কোনো কাজ হচ্ছে না।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, 'এই শাটডাউনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। পাশাপাশি বেকার হয়ে পড়বে শ্রমিক, ব্যবসায়ী ও বন্দরের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ। দ্রুত কর্মসূচি প্রত্যাহারের দাবি জানাই।'

আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ আলী সরকার বলেন, 'বন্দরে ১৪৮টি পণ্যবাহী ট্রাক ক্লিয়ারেন্স না পেয়ে আটকে আছে। ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সমাধান না হলে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়বে সরকার।'

বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী রেভিনিউ অফিসার আবু সাঈদ জানান, 'আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করছি। যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও পণ্য আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।'

আরআর

Share this news on:

সর্বশেষ

img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026