© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে যুবলীগ নেতা রাকিব আটক

শেয়ার করুন:
রংপুরে যুবলীগ নেতা রাকিব আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ এএম | ২৯ জুন, ২০২৫
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে রংপুরের গঙ্গাচড়ায় রবিউল ইসলাম রাকিব (৪৭) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রবিউল ইসলাম রাকিব উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং ওই ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।

শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে বেতগাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, রবিউল ইসলাম রাকিব দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করায় জেলা ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার করার আদেশ দেয়।

তারই প্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে বেতগাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।

আরআর

মন্তব্য করুন