© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ভুয়া ডাক্তার আটক

শেয়ার করুন:
বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ভুয়া ডাক্তার আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ এএম | ২৯ জুন, ২০২৫
বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকের পর তিন ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্।

এর আগে বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, বিধান চন্দ্র সরকার, ইদ্রিস আলম, জাহাঙ্গীর হোসেন। আর নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জহিরুল ইসলাম সৌরভ নামের একজনের বিরুদ্ধে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, ‘দণ্ডপ্রাপ্তরা বিএমডিসির সনদপ্রাপ্ত নন এবং ডাক্তার পদবী ব্যবহার করার যোগ্যতা সম্পন্ন নন। তাই তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।’

আরআর

মন্তব্য করুন